● গৌরীপুরে অবৈধ ইটভাটার কালো ধোঁয়া ও বর্জ্যে বিপর্যস্ত জনজীবন ● নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন, ডিলারশিপ বাতিল ও গ্রেফতারের দাবি ● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● ●
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
গৌরীপুরে অবৈধ ইটভাটার কালো ধোঁয়া ও বর্জ্যে বিপর্যস্ত জনজীবন ● নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন, ডিলারশিপ বাতিল ও গ্রেফতারের দাবি ● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ●
Logo
বিবিধ

গৌরীপুরে অবৈধ ইটভাটার কালো ধোঁয়া ও বর্জ্যে বিপর্যস্ত জনজীবন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম
কপি হয়েছে!

 

ময়মনসিংহের গৌরীপুরে অবৈধ ইটভাটার কালো ধোঁয়া ও বর্জ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ইটভাটার দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ, ফসলি জমি ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম। এতে স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে কয়েকটি গ্রামের বাসিন্দা ও শিক্ষার্থীরা।

গৌরীপুর উপজেলার গুজিখা কেরামতিয়া জামে মসজিদের সামনে এবং আশপাশের এলাকায় একতা ও বিসমিল্লাহ ইটভাটার কার্যক্রম নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ।

এলাকাবাসীর অভিযোগ, এসব ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া ও বর্জ্যের কারণে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

বিশেষ করে ইটভাটার আশপাশে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল, দিনিয়া মাদ্রাসা এবং ইউসুফ বদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। কালো ধোঁয়া ও ইটভাটার বর্জ্যের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক পরিবেশ ও পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এ পরিস্থিতিতে অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, পরিবেশদূষণ বন্ধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

দাবি আদায়ে বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দায়েরের পাশাপাশি মানববন্ধনও করেছেন এলাকাবাসী,সরকারি দপ্তরগোলো থেকে কোন প্রকার ব্যবস্থা না নেয়ায় জনমনে তীব্র ক্ষুব ও অসন্তুষ্টি বিরাজ করছে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।