শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ময়মনসিংহে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম পরিদর্শন  ● নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ● ফরিদপুরের নগরকান্দায় বিশেষ অভিযানে নাশকতা মামলার আসামি আটক ● নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু, আহত ৩ ● নিজেদেরই আগুন দিয়ে নিজেরাই প্রতিবাদ করত: শামা ওবায়েদ ● নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ আটক ১ ● নগরকান্দায় বিশেষ আইনশৃঙ্খলা ও সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ● গৌরীপুরে অবৈধ ইটভাটার কালো ধোঁয়া ও বর্জ্যে বিপর্যস্ত জনজীবন ●
Logo
বিবিধ

ময়মনসিংহে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম পরিদর্শন 

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম
কপি হয়েছে!
ময়মনসিংহ সদর উপজেলা ৯নং খাগডহর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালিকাপুর চলমান ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ আশিক উন নবী তালুকদার।
এ সময় সঙ্গে ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জনাব দেবাশীষ সরদার,জেলা  সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক  রাজু আহমেদ,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান,ইউনিয়ন সমাজ কর্মী মিজানুর রহমান।
পরিদর্শনকালে সুপারভাইজার হুমায়ুন আহমেদের তত্ত্বাবধানে দায়িত্বপ্রাপ্ত তথ্যসংগ্রহকারী মোঃ রাকিব, উম্মে হাবিবা, জাহিদ হাসান ও সুরাইয়া আক্তারের চলমান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এ সময় শুমারির সার্বিক অগ্রগতি, তথ্য সংগ্রহের নির্ভুলতা এবং মাঠপর্যায়ে গণনাকারীদের কাজের ধরন পর্যবেক্ষণ করেন তিনি।,প্রতিটা ওয়ার্ডের জন্য ম্যাপিং ও বাদ, আংশিক খসড়া তালিকা দেখে সন্তোষ্টি প্রকাশ ও  তা মন্ত্রণালয়ে শেয়ারের জন্য নমুনা হিসেবে সংগ্রহ করেন।
পরিদর্শনকালে সিনিয়র সহকারী সচিব মোঃ আশিক উন নবী তালুকদার বলেন শুমারির প্রতিটি ধাপ ঘুরে দেখেন এবং গণনাকারীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহের বাস্তব চিত্র যাচাই করেন। তিনি উপস্থিত গণনাকারী ও সুপারভাইজারদের উদ্দেশ্যে বলেন, কোনো প্রকৃত উপকারভোগী যেন তালিকা থেকে বাদ না পড়েন এবং তথ্য সংগ্রহে যাতে কোনো ধরনের ভুলত্রুটি বা পক্ষপাতিত্ব না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। নির্ভুল ও স্বচ্ছ তথ্যের ভিত্তিতেই প্রকৃত প্রাপ্যদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।