বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
টেক দুনিয়া

ঝড়ে পড়ে গেলো নিউটনের আপেল গাছ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫২ এএম
কপি হয়েছে!
ঘুর্ণিঝড় ইউনিসে পড়ে গেছে কেমব্রিজ ইউনিভার্সিটির বোটানিক গার্ডেনে থাকা "নিউটনের আপেল গাছ"। বাগানের কিউরেটর ডঃ স্যামুয়েল ব্রকিংটন বলেন, গাছটি ১৯৫৪ সালে রোপণ করা হয়েছিল এবং ৬৮ বছর ধরে এটি বোটানিক গার্ডেনের ব্রুকসাইডের প্রবেশপথে দাঁড়িয়ে ছিল।

তিনি বলেন, এই গাছটি সেই গাছ থেকে ক্লোন করা হয়েছিল যা স্যার আইজ্যাক নিউটনকে মহাকর্ষের সূত্র আবিষ্কার করতে সহযোগিতা করেছিল।

বোটানিক গার্ডেন কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে গাছটির একটি ক্লোন অাছে যা শিগগিরই বাগানের অন্যত্র লাগানো হবে।

এর অাগে ১৯ শতকে এটি একটি ঝড়ো হাওয়ায় উড়ে গিয়েছিল, তবুও গাছটি বেঁচে ছিল এবং বছরের পর বছর ধরে গ্রাফটিং দ্বারা এর বংশবিস্তার করা হয়েছে।