বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

শিক্ষার্থীরা জ্ঞানে দক্ষতায় মেধায় যেন শিক্ষিত হন – শিক্ষামন্ত্রী

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫০ পিএম
কপি হয়েছে!

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন , মুক্তাগাছার মত দেশের সবখানেই এবং সকলেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পৃষ্ঠপোষকতা করবেন । আমাদের শিক্ষার্থীরা যেন ভাল মানুষ হতে পারে । জ্ঞানে দক্ষতায় মেধায় তারা যেন শিক্ষিত হন । প্রতিটি শিক্ষার্থী যে যেখানেই পড়ুক সেখান থেকেই যেন দক্ষ যোগ্য মানুষ হতে পারে । দেশের সনুনাগরিক হতে পারে । তারা যেন বিশ্বের যেকোন জায়গায় বিশ্ব নাগরিক হতে পারে । নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে । বিশ্বের যেকোন দেশে চাকরি করতে পারে । স্বাবলম্বী হতে পারে । তারা যেন শুধু চাকরি খুজে না বেড়ায় । বিজ্ঞান মনষ্ক , প্রযুক্তি বান্ধব হতে পারে । বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা সবাই মিলে গড়ে তুলব । তারা যেন বিশ্বের যেকোন দেশে গিয়ে কমংসংস্থানের ব্যবস্থা করতে পারে। নিজেরা উদ্যোক্তা হতে পারে, সুনাগরিক হতে পারে । সেই শিক্ষা ব্যবস্থা সবাই মিলেই গড়ে তুলবো বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসাবে । বিশ্ববাসী দেখছেন, আমরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছি । নিজেরা খাদ্যে সংসম্পূর্ণ হয়ে বিদেশে রপ্তানি করছি । সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য । যুক্তরাষ্ট্রে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে । আমরা ২৮ হাজার মানুষকে হারিয়েছে । সেটাই আমাদের জন্য অত্যন্ত দু:খের। আমেরিকার মত উন্নত দেশ হয়েও তাদের মানুষদেরকে অতিমারির হাত থেকে রক্ষা করতে পারেনি । শনিবার ২৬ ফেব্রুয়ারি মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের জমশেদ আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নির্মিত ৪তলা ভবন পরিদর্শনের সময় উপরোক্ত কথা বলেন শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি ।

 

এসময় সংস্কৃতি প্রতিমন্ত্রী ও মুক্তাগাছার এমপি কেএম খালিদ, জমশেদ আলীর পুত্র মোহসীন আলী, মেয়ে সংগীত শিল্পি সুজানা আক্তার, জেলা. আলীগ সাধারণ সম্পাকদ মোয়াজ্জেম হোসেন বাবুল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।