বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
টেক দুনিয়া

হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস যেভাবে শেয়ার করবেন ফেসবুকে

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ মার্চ ২০২২, ০৯:০৮ এএম
কপি হয়েছে!

এখন হোয়াটসঅ্যাপে দেওয়া স্ট্যাটাস শেয়ার করতে পারবেন আপনার অন্যান্য অ্যাকাউন্টে। ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে অন্যান্য সব অ্যাপেই শেয়ার করা যাবে। তা হোক কোনো বার্তা, ছবি, ভিডিও কিংবা জিআইএফ।

আগে ফেসবুক স্ট্যাটাস কেবল ইনস্টাতেই শেয়ার করা যেত। তবে এখন হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসও শেয়ার করা যাবে সব অ্যাপে। তবে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আপডেট এন্ড টু এন্ড এনক্রিপ্টেড হওয়ার ফলে তা ২৪ ঘণ্টার মধ্যেই তা গায়েব হওয়া যায়।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস থেকে ফেসবুক স্টোরিজে শেয়ার করবেন-
> প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। তারপরে স্ট্যাটাস অপশনে চলে যান।
> একটি স্ট্যাটাস আপডেট ক্রিয়েট করুন।
> যদি সেই স্ট্যাটাস আপডেট শেয়ার করতে চান, তাহলে আপনাকে দুটি অপশন দেখানো হবে।
> যদি একটি নতুন স্ট্যাটাস আপডেট শেয়ার করতে চান, তাহলে ‘মাই স্টেটাস’ অপশনে চলে যান। সেখান থেকে ‘শেয়ার টু ফেসবুক স্টোরি’ অপশনে ট্যাপ করুন।
> আপনাকে ফেসবুক অ্যাপটি খুলতে বা খোলার অনুমতি দিতে বলা হবে। অনুমতি দিয়ে দিন এবং ফেসবুক অ্যাপে চলে যান।
> ফেসবুকে কার কার সঙ্গে সেই স্ট্যাটাস শেয়ার করতে চান, তাদের সিলেক্ট করুন।
> এরপর ‘শেয়ার নাও’ অপশনে ট্যাপ করুন।
> যদি পুরোনো একটি স্ট্যাটাস শেয়ার করতে চান, তাহলে আইফোন বা অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে ‘মাই স্টেটাস’ অপশনে ক্লিক করুন।
> ‘মোর’ অপশনে ট্যাপ করুন এবং তার পরে ‘শেয়ার টু ফেসবুক’ অপশনটি বেছে নিন।
> এবার আপনার কাছে ফেসবুক অ্যাপ ওপেন করার অনুমতি চাওয়া হবে। অনুমতি দিয়ে দিন এবং যাদের সঙ্গে সেই ফেসবুক স্টেটাস শেয়ার করতে চান, তাদের সিলেক্ট করে নিন।
> সবশেষে ‘শেয়ার নাও’ অপশনে ট্যাপ করুন।