বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
টেক দুনিয়া

গুগল ডুডলে এবারের নারী দিবস

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ মার্চ ২০২২, ০৫:৪৬ পিএম
কপি হয়েছে!

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্ব নারী দিবস ২০২২ উপলক্ষে নিজেদের হোমপেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল। বিশেষ এ ডুডলে ছবির বদলে ভিডিও ব্যবহার করা হয়েছে। ভিডিওটিতে রয়েছে অসাধারণ এনিমেশনের কাজ।

নারী দিবস উপলক্ষে গতকাল রাত ১২টার পর এ ডুডল প্রকাশ করে গুগল।

ডুডল ভিডিওটিতে বিভিন্ন ক্ষেত্রে নারীদের বিশেষ অবদানের কথা তুলে ধরা হয়েছে। পুরুষের সঙ্গে তাল মিলিয়ে নারীরা যে সফলভাবে এগিয়ে যাচ্ছে সে বিষয়টি তুলে ধরা হয়েছে। অর্থাৎ সব অঙ্গনে নারী সমানভাবে পারদর্শী সেই বিষয়টি ফুটে উঠেছে।

গুগল ডুডলটি প্রকাশ করা হয়েছে গুগলের মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও। গুরুত্বপূর্ণ দিবসে অথবা বিশেষ কোনো ব্যক্তির স্মরণে এমন ডুডল প্রকাশ করে থাকে গুগল। সার্চ বক্সের ওপর গুগলের নামের সঙ্গে সাধারণত দিবস বা ঘটনাসংশ্লিষ্ট ছবি বা এনিমেশন দিয়ে এ ডুডল প্রদর্শন করা হয়ে থাকে।