বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
বিশ্বাঙ্গন

আচমকা উচ্চতা বাড়ল আইফেল টাওয়ারের!

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ০৭:৫৭ এএম
কপি হয়েছে!

ইউরোপে খুব কমই নিদর্শনই আছে যেটি আইফেল টাওয়ার থেকে বেশি জনপ্রিয়। প্যারিসের এই বিখ্যাত টাওয়ারটির ওপর একটি ডিজিটাল অডিও এন্টেনা বসানোর কারণে হঠাৎ এর উচ্চতা ১৯.৬৯ ফুট বৃদ্ধি পেয়েছে।

জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভি জানায়, আজ মঙ্গলবার হেলিকপ্টারের মাধ্যমে এই ডিএবি ( ডিজিটাল অডিও এন্টেনা) বসানোর কাজ সম্পন্ন হয়েছে। টাওয়ারটির বর্তমান উচ্চতা ৩৩০ মিটার।

ঊনিশ শতকের শেষের দিকে গুস্তাফ আইফেল এই টাওয়ারটি নির্মাণ করেন। ১৯৮৭ সালে ফ্রান্সের স্বাধীনতা স্মারক হিসেবে এর নির্মাণ কাজ শুরু হয়।

আইফেল টাওয়ারের চূড়ার ঊচ্চতা এ পর্যন্ত বহুবার পরিবর্তিত হয়েছে। যেকারণে আইফেল টাওয়ার নিয়ে মানুষের মধ্যে একটা কৌতুহল রয়েছে।

এখন পর্যন্ত ফ্রান্সের আগত পর্যটক ও বিভিন্ন দর্শনার্থীদের কাছে আইফেল টাওয়ারটি ভ্রমণ ও বিনোদনের প্রধান আকর্ষণ বলে বিবেচিত হয়।