শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জাতীয়

ফুলবাড়ীয়ায় প্রবীণ রাজনীতিবিদ নুরুর জানাজায় হাজার মানুষের ঢল

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ০৮:২৯ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার প্রথম পৌর প্রশাসক, উপজেলার আওয়ামীলীগের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব নুরুল ইসলাম ওরফে নুরু (৬৭) গত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ৪ মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটায় ফুলবাড়ীয়া কলেজ মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানামা নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি আলহাজ্ব মাওলানা নূরে আলম সিদ্দিকী। উক্ত জানাযা নামাজে দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষের ঢল নামে।

জানাজা নামাজের আগে উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ স্মৃতিচারণ করে কথা বলেন। সরকারী প্রতিশ্রুতি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এমপি সহ বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ এবং সুধীমহল শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।