শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ধামরাই থানার এসআই ওয়াসীমকে দায়িত্বে অবহেলার অভিযোগে শোকজ

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ১১:১৪ এএম
কপি হয়েছে!

ধামরাই থানার ওয়াসীম বিশ্বাস নামে এক উপ-পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা ও গাফিলাতির অভিযোগে আদালত শোকজ করেছেন। সেই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা জেলা পুলিশ লাইন ও রেঞ্জ ডিআইজিকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিশকাত শুকরানার আদালত এ আদেশ জারি করে। বাদীর মতামত ও বাদীর মনোনীত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ না করে বিবাদীদের সঙ্গে যোগসাজশে একটি জিআর মামলার এফআরটি দাখিলের প্রতিবাদে বাদী আদালতে নারাজি পিটিশন দিলে বিজ্ঞ আদালত এ আদেশ প্রদান করেন।

আইনজীবী মো. আমিনুর রহমান বলেন, ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের পশ্চিম সূত্রাপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গণি সুমন দ্রুতবিচার ট্রাইব্যুনালে একই সাকিনের আবুল হোসেন গংদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে মামলাটি তদন্তের জন্য ধামরাই থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়। তিনি মামলা তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য ধামরাই থানার উপ-পুলিশ পরিদর্শক ওয়াসীম বিশ্বাসের নামে হাওলা করেন।

ওই উপ-পুলিশ পরিদর্শক মামলার তদন্তে চরম গাফিলাতি ও দায়িত্ব পালনে অবহেলা করেছেন। শুধু তাই নয়, তিনি বাদীর মতামত ও বাদীর মনোনীত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ না করে বিবাদীদের সঙ্গে যোগসাজশ করে মামলাটির ফাইনাল প্রতিবেদন দাখিল করেন। বাদী আব্দুল গণি সুমন আমার মাধ্যমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি পিটিশন দাখিল করেন। শুনানি শেষে বিচারক ওই উপ-পুলিশ পরিদর্শককে শোকজ করেন ও বিভাগীয় ব্যবস্থা নিতে ঢাকা জেলা পুলিশ সুপার ও ঢাকার রেঞ্জ জিআইজিকে নির্দেশ দিয়েছেন।

বাদী আব্দুল গণি সুমন বলেন, মামলার পর তদন্ত কর্মকর্তা ওয়াসীম বিশ্বাস আমার সঙ্গে কোনো কথাই বলেনি। এমনকি আমার মতামত কিংবা আমার মনোনীত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ না করেই আসামিদের সঙ্গে যোগসাজশ করে ফাইনাল প্রতিবেদন দাখিল করেন। পরে আদালতে নারাজি পিটিশন দাখিল করলে আদালত এ আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা এসআই ওয়াসীম বিশ্বাস বলেন, বাদী ও বাদীর সাক্ষীদের বারবার ডেকেও সাড়া পাইনি। ফলে তাদের মতামত নেওয়ার কোনো সুযোগ পাইনি। আদালতের আদেশের বিপক্ষে আমার কোনো মতামত নেই। আমি যুক্তিসঙ্গতভাবে আদালতে শোকজের জবাব দেব।