শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত : সম্মেলন ১২ মে

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ১১:৫৬ পিএম
কপি হয়েছে!

দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন। শনিবার দুপুরে ফরিদপুর র‌্যাফেলস ইন’এ অনুষ্ঠিত জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা থেকে আগামী ১২ই মে সম্মেলনের তারিখ চুড়ান্ত করা হয়। ফরিদপুর জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি মো. শামীম হক সভা শেষে এ তথ্য নিশ্চিত করেন।

ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল সাহার সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য লে: কর্ণেল (অব:) মুহাম্মদ ফারুক খান এমপি।

সভায়  প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালে। সেই সময়ে ক্ষমতাসীন দলটির সাবেক এক মন্ত্রীর কারনে হাইব্রিড কয়েক নেতা দলের গুরুত্বপূর্ন পদে আসীন হন। যদিও সেইসব নেতাদের বিতর্কিত কর্মকান্ডের কারনে দলীয় প্রধান শেখ হাসিনার দ্রুত হস্তক্ষেপ ও ২০২০ সালের ৭ জুন আওয়ামী লীগে দুর্নীতি বিরোধী অভিযানে ধরা পড়েন বিতর্কিত নেতারা।