শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জাতীয়

আমাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারবেনা – ঝালকাঠিতে আমু

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ১১:০৭ পিএম
কপি হয়েছে!

সরকার যে ভাবে দেশের উন্নয়ন করছে, তা দেখে একটি মহল সহ্য করতে পরছেনা, তাই তারা আবোল তাবোল বলছে। আমাদের সরকারের অগ্রযাত্রা কেউ থামাতে পারবেনা।

ঝালকাঠি জেলা আওয়ামীলীগ আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ১৪ দলের সমন্বয়ক ও মূখপাত্র সাবেক শিল্পমন্ত্রী ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।

তিনি আরো বলেন, নবীজির রওযায় গিয়ে আমি সরকার, দেশ ও ঝালকাঠিবাসীর জন্য দোয়া করেছি। এ দেশের প্রধানমন্ত্রীর প্রতি রহমত রয়েছে। তাই তিনি উন্নয়নে বিস্ব দরবারে নাম করেছে।

বৃহস্পতিবার ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত আওয়ামীলীগ আয়োজিত ইফতার অনুষ্ঠানে দলটির ঝালকাঠি জেলা শাখার সভাপতি সরদার মোহাম্মদ শাহআলম সভাপতিত্ব করেছেন।

ইফতার পুর্ব আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন দলটির জেলা শাখার সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির।

জেলা আওয়ামীলীগের ইফতার অনুষ্ঠানে ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলা সকল ইউনিয়ন এবং দুটি পৌরসভার সকল ওয়ার্ড থেকে চার হাজার দলীয় নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করেছেন।