বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

অনির্বাচিত সরকারের অধীনে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে : শামা ওবায়েদ রিংকু

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ০৭:১৭ পিএম
কপি হয়েছে!

জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের অনির্বাচিত সরকারের অধিনে সাধারন মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) বিকালে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, সাধারণ জনগন আজ ভালো নেই। সবাই এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন চায়। সরকার উদ্দেশ্যে তিন বলেন, এসি রুমে বসে দেশ উন্নয়নের স্বপ্ন দেখছেন। গ্রামে আসুন, সাধারণ জনগনের সাথে মিশে দেখুন তারা কেমন আছে। তাহলেই বুঝতে পারবেন দেশকে কোথায় নামিয়েছেন।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক মোদারেস আলী ইছা, ফরিদপুর বার কাউন্সিলের সভাপতি এ্যাডভোকেট জসিম মৃর্ধা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, জেলা যুদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলু, পৌর যুবদলের আহবায়ক ও জেলা যুদলের যুগ্ন সম্পাদক হেলালুদ্দিন হেলালসহ স্থানীয় নেতৃবৃন্দ।