২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফরিদপুরে আঃলীগের সম্মেলন উপলক্ষ্যে সাবেক ছাত্র নেতার প্রত্যাশা

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৫ এপ্রিল ২০২২

ফরিদপুরে জেলা আঃলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। এ সম্মেলনকে সামনে রেখে কমিটিতে পদ পদবী প্রত্যাশায় সভাপতি ও সম্পাদক পদে মোট ১০/১২ জন প্রবীণ ও নবাগত আঃলীগের নেতা কর্মীরা দৌড় ঝাপ ও দেন দরবার চালিয়ে যাচ্ছে জোড়েসরে ।

এদের মধ্যে রয়েছেন সাধারণ সম্পাদক প্রত্যাশায় সাবেক ছাত্রনেতা মো জামাল উদ্দিন কানু। তিনি এককালে ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক, ফরিদপুর শহর আঃলীগের সাবেক সাধারণ সম্পাদক, সরকারি ইয়াসিন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ।

মো জামাল উদ্দিন কানু জানান, তিনি ফরিদপুর জেলা আঃলীগের আসন্ন ত্রি বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদ পদবী পাওয়ার প্রত্যাশা করেছেন।

তিনি আরো জানান, দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনে করেন ও আমাকে ফরিদপুর জেলা আঃলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন তাহলে আমি তা অক্ষরে অক্ষরে পালন করবো। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী যাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিবেন তার সাথে কাধে কাধ মিলিয়ে দলের কল্যাণে কাজ করব।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ২৫ এপ্রিল ২০২২

ফরিদপুরে আঃলীগের সম্মেলন উপলক্ষ্যে সাবেক ছাত্র নেতার প্রত্যাশা

লিংক কপি হয়েছে!