বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্যানভাস

শতরঙ্গিতে ঈদের ব্যস্ততা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ১০:৫৮ পিএম
কপি হয়েছে!

তরুণ উদ্যোক্তা রাইদা ইসলামের বিপণী প্রতিষ্ঠান শতরঙ্গি। এখনো ফেসবুক প্লাটফর্মেই বিস্তৃতি, শিগগিরই শো রুমও হবে শতরঙ্গির। তবে ঈদ উপলক্ষ্যে ব্যস্ততার কমতি নেই শতরঙ্গির কর্ণধার রাইদার।

উদ্যোক্তা রাইদা © ছবিঃ শতরঙ্গি

অন্যান্য বছরের তুলনায় এবার চাপ কিছুটা বেশি এবারের রমজানে। শুরুতে ছিল বৈশাখ নিয়ে ব্যস্ততা আর এখন আসন্ন ঈদ।

গ্রাহকদের চাহিদা মতো পোষাক সরবরাহ করতে দিনরাত লাগাতার কাজ করে যেতে হচ্ছে তাকে। এবার গ্রাহকদের চাহিদার শীর্ষে শাড়ি আর পাঞ্জাবী।

শতরঙ্গিতে পাঞ্জাবীর সমাহার © ছবিঃ শতরঙ্গি

রাইদা বলেন, এখন দিনরাত প্রায় ১৫-১৬ ঘণ্টা কাজ করি। রোজার ২০ দিন আগে থেকে এমন ব্যস্ততা। ১৫ রোজার পর থেকেই অর্ডার নেওয়া বন্ধ রেখেছি। কাজ করে শেষ করতে পারছি না।

শতরঙ্গিতে রয়েছে হ্যান্ড পেইন্ট শাড়ি, পাঞ্জাবী, জামা, কাঠের গহনা সহ নানা বয়সী গ্রাহকের চাহিদা মাফিক রঙ বেরঙের পোষাকের সমাহার।

আমিতা রায় নামে একজন জাপান প্রবাসী শতরঙ্গির শাড়ি পরে © ছবিঃ শতরঙ্গি

শতরঙ্গি থেকে বিভিন্ন পণ্য দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পৌঁছে গেছে দেশের সীমানা পেড়িয়েও।