বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

ঈদের দুই দিন সাভার, ধামরাই ও মানিকগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০১:৫১ পিএম
কপি হয়েছে!

ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সাভার-ধামরাই-মানিকগঞ্জের সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস সঞ্চালন পাইপলাইনের সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এসব এলাকার গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড।

মঙ্গলবাব (২৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের সাভার আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো: সায়েম বলেন, পেট্রোবাংলার পক্ষ থেকে জারীকৃত শিডিউল অনুযায়ী ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এসময় সাভারের আওতাধীন সকল শ্রেণির আবাসিক-শিল্পসহ ধামরাই ও মানিকগঞ্জের সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিনি বলেন, ঈদের সময়ে গ্যাস ব্যবহারের চাপ তুলনামূলক কম থাকে। তাই এসময়টা পাইপলাইনগুলোর সংস্কারকাজ করা সহজ হয়। সব বিষয়ে বিবেচনা করে ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা এ দুই দিন সঞ্চালন পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারণ করা হয়েছে। তবে প্রচারে প্রচলিত মাইকিং এবং সংবাদপত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গ্রাহকদের জানানো হবে বলেও জানান তিনি।