শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সাভারে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ০২:৫৫ পিএম
কপি হয়েছে!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে আড়াইশ’ দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মো: মারুফ হোসেন সরদার (বিপিএম, পিপিএম)।

ঈদ উপহার খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল ৬ কেজি, ডাল ১ কেজি, আলু ১ কেজি, পিঁয়াজ ১ কেজি, তেল আধা লিটার ও সেমাই চিনি।

খাদ্যসামগ্রী বিতরণ কালে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে আমরা প্রতি বছর দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। এবারও ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। একটি পরিবার যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সে উদ্দেশ্যেই আমাদের এই সল্প প্রয়াস।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) মো: আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক এডমিন) আব্দুল্লাহিল কাফী (পিপিএম), সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাকারিয়াস দাস, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন ও পৌরসভা ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ প্রমুখ।