বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ০৭:০৭ পিএম
কপি হয়েছে!

পবিত্র ঈদুল ফিতর পহেলা মে শ্রমিক দিবস সহ সাপ্তাহিক ছুটি উপলক্ষে দেশের একমাত্র চতুর্থ দেশীয় স্থল বন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিনগত রাতে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক ও তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন। তবে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ সূত্রে জানা যায়, আগামী শনিবার (৩০ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (৫ মে) পর্যন্ত উভয় দেশের ব্যবসায়ীদের সম্মতিতে বাংলাবান্ধা স্থলবন্দরে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ৬ দিনের ভিতরে পহেলা মে শ্রমিক দিবস ও পবিত্র ঈদুল ফিতর একই সাথে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ৭ দিন বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী শনিবার (৭ মে) সকাল থেকে পুনরায় কার্যক্রম স্বাভাবিক ভাবে কার্যক্রম শুরু হবে বলে বাংলাবান্ধা স্থল বন্দর আমদানি রফতানি গ্রুপের সভাপতি ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল লতিফ তারিন বিষয়টি নিশ্চিত করেছেন।