শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জাতীয়

ভীড় নেই সাভারের আতর, টুপি, জায়নামাজের দোকানে

জাগো ডেস্ক
প্রকাশ: ২ মে ২০২২, ০৩:২১ পিএম
কপি হয়েছে!

নতুন জামা জুতার সাথে, ঈদের নামাজের জন্য টুপি, জায়নামাজ আর আতরেরও কদর রয়েছে যুগ যুগ ধরে। সাভারের ফুটপাতসহ বিভিন্ন মার্কেটের আতর, টুপি ও জায়নামাজের দোকানগুলোতে ঈদের আগ মুহূর্তে নেই ভীড়। তাই মন খারাপ ব্যাবসায়ীদের।

বিক্রেতারা জানালেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর ক্রেতার চাপ অনেকটাই কম। এমনকি কোন কোন দোকানে দেখা গেলো, কেবল বিক্রেতা বসে আছেন, পুরো দোকান ক্রেতাশূন্য।

আমিরুল ইসলাম নামে ফুটপাতের এক দোকানি বলেন, করোনা পরিস্থিতির মতই ঈদের বেচাবিক্রি। তবে এবার ঈদে ক্রেতা কম তাই বিক্রিও কম।

ফুটপাতের আরেক বিক্রেতা নুরুল ইলাম ঠান্ডু বলেন, যা বেচাবিক্রি হয়েছে আল্লাহর দরবারে শুকরিয়া। ৩০ বছর ধরে এই ব্যবসা করছি তবে তুলনামুলক ভাবে এ বছর কম বিক্রি হয়েছে।

ঈদের শেষ মুহূর্তে ব্যাবসা এমন পরিস্থিতিতে বিপাকে আতর, টুপি ও জায়নামাজের এই ব্যাবসায়ীরা।