বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
বিশ্বাঙ্গন

ক্যানবেরার গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশী জাতীয় পতাকার রঙে সজ্জিত

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ মে ২০২২, ১০:১৮ পিএম
কপি হয়েছে!

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বাংলাদেশী জাতীয় পতাকার রঙে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে সেদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশী জাতীয় পতাকার রঙে আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে সেদেশের পুরাতন পার্লামেন্ট ভবন, ঐতিহাসিক জন গর্টন বিল্ডিং এবং ন্যাশনাল ক্যারিলিয়ন। আজ শুক্রবার সন্ধ্যা থেকে আগামীকাল ভোর পর্যন্ত এ আলোকসজ্জা প্রদর্শন করা হবে।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে অস্ট্রেলিয়ার সরকারের বন্ধুত্বের নিদর্শন হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশী ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা এ আলোকসজ্জা উপভোগ করেন।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৭ মার্চ ন্যাশনাল ক্যারিলিয়নেও এরূপ আলোকসজ্জার প্রদর্শন করা হয়েছিল।