২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মারা গেছেন সাংবাদিক, কবি ও খ্যাতিমান গীতিকার কে জি মোস্তফা

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৯ মে ২০২২

‘তোমারে লেগেছে এতো যে ভালো চাঁদ বুঝি তা জানে’- গানের গীতিকার জাতীয় প্রেসক্লাবের প্রবীণ সদস্য  ও বিশিষ্ট কবি কে. জি. মোস্তফা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

মরহুমের পালিত মেয়ের জামাতা মকবুল হোসাইন টেলিফোনে জানান, আজ রাত ৮ টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তিনি ২ ছেলে রেখে গেছেন। তার এক ছেলে বর্তমানে কানাডায় বসবাস করেন।

আজ সোমবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সূত্রঃ বাসস

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৯ মে ২০২২

মারা গেছেন সাংবাদিক, কবি ও খ্যাতিমান গীতিকার কে জি মোস্তফা

লিংক কপি হয়েছে!