বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
বিশ্বাঙ্গন

করোনায় আক্রান্ত বিল গেটস

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২২, ০১:২৭ পিএম
কপি হয়েছে!

করোনায় আক্রান্ত হয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। এক টুইটে তিনি নিজেই এ তথ্য জানিয়ে লিখেছেন, তার মৃদু উপসর্গ রয়েছে।

মঙ্গলবার (১০ মে) করোনা পজিটিভ হওয়ার তথ্য জানিয়ে টুইট করেছেন শীর্ষস্থানীয় এ ধনকুবের। করোনা পজিটিভ হওয়ার পর আইসোলেশনে আছেন বলেও জানিয়েছেন তিনি।

টুইটে তিনি লিখেছেন, আমার করোনা পজিটিভ হয়েছে। মৃদু উপসর্গ রয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত নিজেকে আইসোলেশনে রাখছি।

আরেক টুইটে তিনি লেখেন, আমি সৌভাগ্যবান যে আমি টিকা পেয়েছি এবং পরীক্ষা-নিরীক্ষা ও দুর্দান্ত চিকিৎসা সেবা পেয়েছি।

ওয়াশিংটনে সম্প্রতি করোনার সংক্রমণ বেড়েছে। সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে অনেক এলিট ব্যক্তিও করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, মার্কিন কংগ্রসের কয়েকজন সদস্য-সহ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাও রয়েছেন। সর্বশেষ করোনায় আক্রান্তের তালিকায় বুধবার যুক্ত হলেন মার্কিন ধনকুবের ও বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ধনী ব্যক্তি বিল গেটস।