বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

আশুলিয়ায় ৫ শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২২, ০৮:০৩ পিএম
কপি হয়েছে!

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় পাঁচ শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বৃহস্পতিবার (১২ মে) সকাল থেকে আশুলিয়া ইউনিয়নের কুটুরিয়ার নিক্কন হাউজিং এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম।

এলাকাবাসী জানান, অবৈধ গ্যাস ব্যবহারকারীদের কারণে বৈধ গ্যাস সংযোগকারীরা গ্যাস কম পাচ্ছেন। সম্প্রতি রাতের আঁধারে একটি চক্র ওই এলাকায় তিতাসের মূল সংযোগ থেকে নিম্নমানের পাইপ দিয়ে বিভিন্ন বাড়িওয়ালার কাছ থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকার বিনিময়ে অবৈধ গ্যাস সংযোগ দেন।

আবু সাদাৎ মোহাম্মদ সায়েম জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পাঁচ শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা হয়েছে অবৈধ সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ, চুলা ও রাইজারসহ বিভিন্ন ফিটিংস।

এছাড়া তিতাসের চল্লিশ সদস্যের একদল শ্রমিক মাটি খোড়াখুড়ির কাজে অভিযানে অংশ গ্রহণ করেন। এসময় যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিযানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।