বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লালপোলে ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২২, ১২:০১ পিএম
কপি হয়েছে!

জেলার দক্ষিণাঞ্চলে যাতায়াতে দূর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ফেনী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল।
নির্বাহী প্রকৌশলী জানান, নুন্যতম ৬ লেন বিশিষ্ট এ ফ্লাইওভারটির দৈর্ঘ্য হবে ৬০০ মিটার। ঢাকা-চট্টগ্রামগামী যানবানহনগুলো সরাসরি ফ্লাইওভার ব্যবহার করে যাতায়াত করবে। ফেনী-সোনাগাজীতে চলাচলকারী পরিবহনগুলো ফ্লাইওভার নিচ দিয়ে মহাসড়ক পারাপার করবে। এপ্রিল মাসের মাঝামাঝি এমন সিদ্ধান্ত সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হয়েছে। শিগগিরই পরবর্তী কার্যক্রম শুরু করা হবে বলে জানান সড়ক বিভাগের এ প্রকৌশলী।
তিনি আরও জানান, ইকোনমিক জোনের চার লেন সড়ক ও ভবিষ্যত ছয় লেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বিবেচনায় রেখে নকশা প্রণয়ন করা হচ্ছে। প্রাথমিক কাজগুলো সম্পন্নের পর দরপত্র আহবান করা হবে। প্রকল্প শেষ হতে সর্বোচ্চ তিন বছর সময় লাগতে পারে।
এ প্রসঙ্গে ফেনী-২ আসনের সংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী জানান, ফেনীবাসীর দীর্ঘদিনের দাবি, মহাসড়কে দুর্ঘটনা রোধে লালপোলে বিকল্প ব্যবস্থা। গত জাতীয় সংসদ নির্বাচনে আমার নির্বাচনী ইশতেহারের মধ্যে এটি ছিল।
ফেনীবাসীর দীর্ঘদিনের একটি দাবি পূরণ হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। এটি সরকারের তরফ থেকে ফেনীবাসীর জন্য একটি উপহার। এটি নির্মিত হলে ফেনীর দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা নিরাপদ হবে, সড়ক দুর্ঘটনাও কমে যাবে।