বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
বিশ্বাঙ্গন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২২, ০৪:১১ পিএম
কপি হয়েছে!

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডান করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার তার কার্যালয় থেকে এ কথা বলা হয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রী ইনস্ট্রগ্রামে তার করোনা পজিটিভের রিপোটটিও প্রকাশ করেন।
সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, তার মৃদু উপসর্গ রয়েছে। তিনি বাড়িতেই সাতদিন আইসোলেশনে থাকবেন।
তবে তার সঙ্গী ক্লার্ক গেফোর্ড করোনায় আক্রান্ত হওয়ার পর মূলত রোববার থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন।
বিশ্বের যে কটি দেশ করোনা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে নিউজিল্যান্ড তার একটি। এর ফলে দেশটিতে করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই কম। উন্নত বিশ্বের মধ্যে নিউজিল্যান্ডে করোনায় সবচেয়ে কম লোক মারা গেছে। এ সংখ্যা ৮৯২।
তবে মার্চে বিধিনিষেধ শিথিলের পর দেশটিতে ওমিক্রন সংক্রমণ বেড়েছে। গত সপ্তাহে ৫০ হাজারেরও বেশি লোক সংক্রমিত হয়েছে।