শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

দৌলতখানে ইউপি সদস্যের বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২২, ১১:২৪ এএম
কপি হয়েছে!

ভোলার দৌলতখানে ইউপি সদস্যের বসতঘরে আগুন দিয়েছে দুর্বত্তরা।  সোমবার ( ১৬ মে ) সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মাহাজন বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়,  সন্ধ্যা  ৭টার দিকে ইউপি সদস্যের বসতঘরের বারান্দার জানালার বাহির থেকে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনের লেলিহান শিখা  মুহূর্তের  মধ্যে সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে  আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকান্ডে ঘরের মূল্যবান মালামাল পুড়ে কমপক্ষে লক্ষাধিক  টাকার  ক্ষয়ক্ষতি হয়।

ইউপি সদস্য মোঃ নান্নু মিয়া জানান, পূর্বশত্রুতার জেরে বসতঘরে আগুন দিয়েছে  দুর্বৃত্তরা।  তিনি বলেন,  সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচন ঘিরে প্রতিপক্ষরা তার বিরুদ্ধে  নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছে।  ষড়যন্ত্র করেই তার বসতঘরে আাগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন,  অগ্নিকান্ডের খবর পেয়ে আগুন আনা হয়।