শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জাতীয়

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জেলা যুবলীগের বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্টিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২২, ০৫:২৯ পিএম
কপি হয়েছে!

১৭ই মে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা’র ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দিবসটিকে স্মরণে ময়মনসিংহ জেলা যুবলীগের উদ্যোগে দুপুরে ১২ ঘটিকায় ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক ছায়াবানী হল সংলগ্ন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট পদক্ষিন করে শিববাড়ি আওয়ামী লীগের অফিসে এসে শেষ হয়।

ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক এড. আজহারুল ইসলাম এর নেতৃত্বে উক্ত  শোভাযাত্রাটি শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক সুভ্র মির্জা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য আজিজুর রহমান তামিম।

এছাড়াও উক্ত বর্নাঢ্য শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য আসাদুজ্জামান রুমেল,আমেরুল ইমাম সোহাগ,এ.বি.এম আখতারুজ্জামান রবিন, এ. জি ভোখারি,কালাম,পিন্টু,সুজা,লাভলু, সুপ্রিয় রায়,মো:মোখলেছুর রহমান,জুয়েল,তানিম,বাচ্চু,শাহজাহান, সাগর চৌধুরী, শফিক,মোখলেছ,উজ্জ্বল, শাওনসহ অন্যান্য নেতাকর্মীরা।