২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

‘বন্যা দুর্গত মানুষকে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা দেওয়া হবে’

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ মে ২০২২

দেশের বিভিন্ন জেলায় আকস্মিক ভাবে যে বন্যা হয়েছে সেসব জেলায় বন্যা দুর্গত সকল মানুষকে সরকারের পক্ষ থেকে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। বুধবার (১৮ মে) সকালে সাভার উপজেলার দোসাইদ এলাকায় অধন্য কুমার স্কুল এন্ড কলেজের চারতলা ভবন উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

হঠাৎ বন্যায় সেসব মানুষ দুর্ভোগে পড়েছে তাদের কষ্ট লাঘবে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান আরও বলেন, সরকারের উন্নয়ন বাধা গ্রস্ত করতে একটি মহল উঠে পড়ে লেগেছে কিন্তু তাদের স্বপ্ন কোন দিন পুরণ হবে না বলেও বলেন তিনি।

পরে প্রতিমন্ত্রী আশুলিয়ার পাড়াগ্রাম ও মনোহরদি গ্রামে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে স্থানীয় আওয়ামী লীগ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেন।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ১৮ মে ২০২২

‘বন্যা দুর্গত মানুষকে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা দেওয়া হবে’

লিংক কপি হয়েছে!