শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জাতীয়

বিশ্ব মেট্রোলজি দিবস আজ

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২২, ১২:০৪ এএম
কপি হয়েছে!

আজ কাল বিশ্ব মেট্রোলজি দিবস। সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রতিবছর বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ডিজিটাল যুগে পরিমাপ’।  এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হবে।

দিবসটি উপলক্ষে ওজন ও পরিমাপ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা এর সকল সদস্যভুক্ত দেশের ন্যায় বাংলাদেশের জাতীয় মান সংস্থা-বাংলাদেশ স্ট্যান্ডার্স এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)  বিস্তারিত কর্মসূচি গ্রহন করেছে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ৪র্থ শিল্প বিপ¬বের যুগে কায়িক পরিশ্রমের পরিবর্তে ডিজিটাল প্রযুক্তির স্বয়ংক্রিয় যন্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় শিল্পকারখানায় উৎপাদিত পণ্যের সঠিক পরিমাপে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ এখন সময়ের দাবি। এক্ষেত্রে ওজন ও পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতির একক এর ডিজিটাল প্রয়োগ ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও সেবা সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, ওজন ও পরিমাপে ডিজিটাল রূপান্তর ভোক্তা সাধারণের জন্য সুফল বয়ে আনবে এবং  এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়ে কাজ করে যাচ্ছে।  তিনি  বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করেছি। শিল্প, ব্যবসা-বাণিজ্য ও সেবার সকল ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতির সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক পদ্ধতির একক অনুসরণের বিকল্প নেই। পরিমাপের গতানুগতিক পদ্ধতিকে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে উন্মুক্ত তথ্য প্রাপ্তিসহ সঠিক পরিমাপে পণ্য ও সেবা প্রাপ্তি নিশ্চিত করবে এবং টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে। ওজন ও পরিমাপে ডিজিটাল রূপান্তর ভোক্তা সাধারণের জন্য সুফল বয়ে আনবে। এ লক্ষ্যে আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়ে কাজ করে যাচ্ছি। ’

১৮৭৫ সালের ২০ মে সতেরটি জাতির প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত মিটার কনভেনশন চুক্তির দিবসটি স্মরনীয় করে রাখার জন্য প্রতি বছর বার্ষিক কর্মসূচী হিসেবে ২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন করা হয়। এ চুক্তিটি পরিমাপ বিজ্ঞানের এবং এর শিল্প, বাণিজ্যিক এবং সামাজিক প্রয়োগগুলোতে বৈশ্বিক সহযোগিতার একটি অভিন্ন অবকাঠামো তৈরি করে। মিটার কনভেনশনের আসল লক্ষ্য-বিশ্বব্যাপী অভিন্ন পরিমাপ ব্যবস্থার প্রবর্তন যা- ১৮৭৫ সালের মতই আজও সমান গুরুত্ব বহন করে চলেছে।