বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্যানভাস

ইন্টারভিউতে বাদ পড়া প্রার্থীদেরকে উপহার দিয়ে ভাইরাল যে প্রতিষ্ঠান!

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২২, ০৮:৪১ এএম
কপি হয়েছে!
সাধারণত ইন্টারভিউ দিতে আসা প্রার্থীদের মধ্যে যোগ্যরা চাকরি পান, বাকিরা নিরাশ হয়ে বাড়ি ফেরেন। সম্প্রতি এর ব্যতিক্রম চোখে পড়েছে।
ব্রাইট স্কিলস নামক একটি ই-লার্নিং প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে আসা প্রার্থীরা কেউই খালি হাতে ফেরেননি। অপেক্ষাকৃতভাবে এগিয়ে থাকা প্রার্থীরা চাকরি পেয়েছেন, তবে যারা চাকরি পাননি তারা পেয়েছেন বিশেষ উপহার! নিজ নিজ যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক বিভিন্ন কোর্স বিনামূল্যে গ্রহণ করে এই প্রতিষ্ঠানেই নিজেদেরকে উন্নততর করার সুযোগ পাচ্ছেন তারা। এই ব্যাপারটি দৃষ্টি আকৃষ্ট করতে সমর্থ হয়েছে নেটিজেনদের।
চলতি বছরের শুরুতে যাত্রা আরম্ভ করে ইতোমধ্যেই প্রায় সতেরো হাজার শিক্ষার্থীর সঙ্গে সরাসরি সংযুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি।