শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জাতীয়

ময়মনসিংহে শাহজালাল হৃদয় এর নেতৃত্বে ত্রি বার্ষিকী সম্মেলনে বিশাল মিছিল

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২২, ০৭:৫৯ এএম
কপি হয়েছে!

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের অন্তর্গত ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ২১ মে শনিবার বিকাল ৩ ঘটিকায় নগরীর ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি। সম্মেলন এর উদ্বোধন করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি ও কেন্দ্রীয় কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং,ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু ও ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন। ওয়ার্ড সম্মেলনে ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বৃন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকদের সঞ্চালনায় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ ও যুবলীগ এবং ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।