শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জাতীয়

নগরকান্দা পৌর স্বেচ্ছাসেবক লীগের পরিচিতি সভা

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২২, ০৭:০৮ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পরিচিতি সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ মে রবিবার সকাল ১০টায় আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান ইলাহী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম রিপনের সঞ্চালনায় এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র ও রাজনৈতিক প্রতিনিধি আগামীর নগরকান্দা-সালথা কৃষ্ণপুর তথা ফরিদপুর দুই আসনের আওয়ামীলীগের কর্ণধর শাহাদাব আকবর লাবু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটি সদস্য ও সংসদ উপনেতার এপিএস, শফিউদ্দিন চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ এর সদস্য প্রফেসর আঞ্জুমান আরা বেগম, চরযশোরদী ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, উপজেলা কৃষক লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান জিন্নাহ সরদার, সাধারণ সম্পাদক জিন্নাত আলী মুন্সি, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মাতুব্বর,
কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, কাউন্সিলর মাসুদুর রহমান মিকু, মহিলা কাউন্সিলর খাদিজা বেগম সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলামিন মিয়া, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মনা, সাংগঠনিক সম্পাদক সুশান্ত দস্তিদার সহ ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিকে সকলের মাঝে পরিচয় করিয়ে দেন প্রধান অতিথি।

এ ছাড়াও পৌর স্বেচ্ছাসেবক লীগ এর পক্ষ থেকে অতিথিকে ফুলের শুভেচ্ছা মিষ্টিমুখ করানো হয়।