শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জাতীয়

ময়মনসিংহে জেলা মৎসজিবী লীগের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২২, ১১:২৭ পিএম
কপি হয়েছে!

 

বাংলাদেশ আওয়ামী মৎসজিবী লীগের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা মৎসজিবী লীগের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার ২২ মে সন্ধ্যা ৭.৩০ মিনিটে ময়মনসিংহ নগরীর সিটি কর্পোরেশনের শাহবুদ্দিন মিলনায়তনে মৎসজিবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা মৎসজিবী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ ও সঞ্চালনায় ছিলেন জেলা মৎসজিবী লীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম।এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু ও ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মুরশেদ ও জেলা ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগসহ জেলা মৎসজিবী লীগের অন্যান্য নেতাকর্মীরা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র ইকরামুল হক টিটু বলেন, সুখি-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে গেছেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ে তুলতে পারি এবং তাঁর চেতনায় উদ্বুদ্ধ একটি প্রজন্মকে গড়ে তুলতে পারি, সে লক্ষ্যে কাজ করে যেতে আমরা বদ্ধপরিকর।আমরা চাই বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী মৎসজিবী লীগ জনগণের স্বার্থে কাজ করবে এবং আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী মৎসজিবী লীগের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।