শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জাতীয়

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র বিক্ষোভ পুলিশের বাধা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২২, ০৭:১৫ পিএম
কপি হয়েছে!

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ঈর্ষাপরায়ণ কুটক্তি পরোক্ষভাবে মেরে ফেলার হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রদল। আজ সোমবার সকালে শহরের বিভিন্নস্থান থেকে ছাত্রদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হয়।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে সেখানেই সমাবেশ করে ছাত্র দলের নেতাকর্মীরা।
এসময় তারা অভিযোগ করে বলেন, জনগনের টাকায় পদ্মা সেতু নির্মাণ হলেও নিজের বলে দাবি করছেন অবৈধ সরকার।

আর সেই সেতু থেকে সাবেক প্রধাণমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফেলে দেয়া হত্যার হুমকি। যা কখনো মেনে নেয়া সম্ভব নয়। অন্যদিকে রাষ্ট্রের বাহিনীগুলোকে ব্যবহার করে জোর করে ক্ষমতা আকড়ে রেখেছেন।

অবিলম্ব প্রদত্যাগের দাবি করেন তারা অন্যথায় আরো কঠোর কর্মসুচি প্রদানের হুশিয়ারি উচ্চারণ করেন নেতারা।
এসময় জেলা ছাত্রদলের সভপতি মোঃ কায়েস সাধারণ সম্পাদক ওহিদুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।