শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জাতীয়

স্বাধীনতা সংগ্রামে নজরুলের রণসংগীত প্রেরণা জুগিয়েছিল : সংস্কৃতি প্রতিমন্ত্রী

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২২, ০৮:৪৩ পিএম
কপি হয়েছে!

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতা ও গানের মাধ্যমে জাগিয়ে তুলেছিলেন অধিকার বঞ্চিত শোষিত মানুষকে। আমাদের স্বাধীনতা সংগ্রামে তার রণসংগীত প্রেরণা জুগিয়েছিল।
তিনি আজ বিকেলে ত্রিশালের নজরুল একাডেমি প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের  ১২৩তম জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নজরুল তার লেখনীর মাধ্যমে আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। নজরুলকে নিয়ে দেশ বিদেশে গবেষণা হচ্ছে। ১৯৭২ সালে ২৪ মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবিকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে তার নাগরিকত্ব ও জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এর মাধ্যমে বঙ্গবন্ধু এক ইতিহাস সৃষ্টি করেছেন।
প্রতিমন্ত্রী খালিদ নজরুলকে নিয়ে আরও গবেষণা চালিয়ে যাওয়ার আহবান জানিয়ে আগামী বছর ত্রিশালে জাতীয়ভাবে নজরুলের জন্মবার্ষিকী উদযাপনেরও আশ্বাস দেন।
বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, ফখরুল ইমাম এমপি, কাজিম উদ্দিন আহমেদ এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. জহিরুল হক।
স্মারক বক্তৃতা করেন জাতীয় কবির দৌহিত্রী, বিশিষ্ট লেখক ও নজরুল গবেষক খিলখিল কাজী।
শেষে জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।