শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কটিয়াদীতে ভুট্টার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

জাগো ডেস্ক
প্রকাশ: ১ জুন ২০২২, ০৭:০৫ পিএম
কপি হয়েছে!

কিশোরগঞ্জের কটিয়াদীতে চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলন হয়েছে।স্থানীয় বাজারে ভুট্টার ব্যাপক চাহিদা থাকায় উৎপাদিত ভুট্টা চড়া দামে বিক্রি করে লাভবান হচ্ছে স্থানীয় কৃষক। রবি মৌসুমে বোরো ধান চাষে লাভ কম ও খাটনি বেশি থাকায় এলাকার কৃষকদের ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে। অল্প বিনিয়োগে ভুট্টা চাষে লাভ হচ্ছে কয়েকগুণ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ২৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। যা গত বছরের চেয়ে দ্বিগুণ। এ বছর উপজেলার কটিয়াদী পৌরসভা, জালালপুর, লোহাজুরী ইউনিয়নে ভুট্টা চাষ বেশি হয়েছে।
ভুট্টার সব কিছুই কাজে লাগে। ভুট্টা গাছের সবুজপাতা সুষম গো-খাদ্য এবং শুকনো গাছ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। আগে যেসব জমিতে বোরো ধান চাষ হতো, এখন ওই সব জমিতে ভুট্টার আবাদ করছেন তারা।

গত বছর প্রতি মণ ভুট্টা ৬৫০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি করলেও এ বছর তারা তা বিক্রি করছেন ১ হাজার ২৫০ টাকা থেকে ১ হাজার ৩০০ টাকা দরে। ভুট্টার বাম্পার ফলন ও দাম দ্বিগুণ পেয়ে কৃষকের মুখেও হাসি ফুটেছে।

উপজেলার বাগরাইট গ্রামের কৃষক আঃ মান্নান বলেন, ৩ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। চাষ করতে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়েছে। চাষ করতে যা খরচ হয়েছে তা ভুট্টার মোচা ও গাছ থেকে উঠে আসবে। ফলন পেয়েছি ৯৫ মণ। আর উৎপাদিত ভুট্টা বর্তমান বাজার দরে লাখ টাকার উপরে বিক্রি হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মুকশেদুল হক বলেন, এ বছর উপজেলায় ভুট্টার বাম্পার ফলনে কৃষকেরা খুশি। প্রচলিত পদ্ধতিতে ভুট্টা মাড়াই করা অত্যন্ত কঠিন কাজ।কৃষকদের সুবিধার জন্য কৃষি বিভাগ কর্তৃক ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ করা হয়েছে।