শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

ঝালকাঠিতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল সমাবেশ

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ জুন ২০২২, ০৬:১৬ পিএম
কপি হয়েছে!

সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।

আজ শনিবার সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরের নেতৃত্বে শহরের ফায়ার সার্ভিস সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর ঘুরে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে জেলা আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পরে প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, অটো শ্রমিক লীগের সভাপতি আবু সাঈদ খান, জেলা যুবলীগের আহŸায়ক রেজাউল করিম জাকির, যুবলীগ নেতা কামাল শরীফ, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সালাহউদ্দিন আহমেদ সালেক। সমাবেশে বক্তারা স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত ও সারাদেশে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ জানান। আগামী নির্বাচনের আগে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতাকর্মীরে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহŸান জানানো হয় সমাবেশে।