শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

ইউটিউব থেকে সরানো হলো হিরো আলমের গাওয়া রবীন্দ্র সঙ্গীত

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ জুন ২০২২, ০৪:১৮ পিএম
কপি হয়েছে!

আলোচনা সমালোচনা যেন বন্ধই হয় না হিরো আলমকে ঘিরে। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে হিরো আলমের কণ্ঠে বিখ্যাত রবীন্দ্র সঙ্গীত ‘আমার পরানো যাহা চায়’ গানের টিজার প্রকাশের পর শুরু হয় তুমুল সমালোচনা।

অনেকেই দাবি করে রবীন্দ্রসংগীত ‘বিকৃত’ করেছেন হিরো আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই হিরো আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও দৃষ্টি আকর্ষণ করে। গানটি নিয়ে সংগীতশিল্পী বেলাল খান একটি পোস্টের মন্তব্যে বলছেন, ‘ওর এই সব শিল্প মানহীন কন্টেন্টে মোটেও দেশ জাতির কোনো উপকার নেই এবং এগুলো যেহেতু সে এখন বাণিজ্যিকভাবে নিয়মিত করছে, তাই আমাদের উচিত ওর সব কিছুই এড়িয়ে যাওয়া।’

শুধু তা-ই নয়, কেউ কেউ হিরো আলমের নামে মামলা করার হুমকি দিয়েছেন। তাদের মধ্যে একজন উঠতি বাংলাদেশি নির্মাতাও রয়েছেন।

সব কিছু বিবেচনা করে ইউটিউব চ্যানেল ‘নেক্সট এন্টারটেইনমেন্ট’ ভিডিওওটি সরিয়ে নিয়েছে। বিষয়টি নিশ্চিত করে চ্যানেল সংশ্লিষ্ট একজন বলেন, আমরা বিষয়টি নিয়ে অনুতপ্ত। সামনে এমন প্রকাশ থেকে বিরত থাকব।

হিরো আলম বলেন, রবীন্দ্রসংগীত যেইটা ভাইরাল হইছে সেইটা আমি শখ করে গাইছি। এইভাবে রবীন্দ্রসঙ্গীত গাইলে তো আমার নামে মামলা হয়ে যাবে। আমি রবীন্দ্রসঙ্গীত গাইবো না।

হিরো আলম এবং চ্যানেল সংশ্লিষ্টরা নেটিজেনদের রিপোস্টকৃত ভিডিও সরিয়ে নেওয়ার অনুরোধ জানান।