শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
বিদ্যাপীঠ

জবিতে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২২, ০৮:৩১ পিএম
কপি হয়েছে!

‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শিরোনামে নেতাকর্মীদের জন্য প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

জবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

ড. কামালউদ্দিন আহমদ বলেন, কর্মশালার মাধ্যমে ছাত্রলীগ নেতাকর্মীরা দক্ষ হয়ে উঠবে। বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে আমাদের জানতে হবে। ছাত্রলীগকে ধন্যবাদ এরকম প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করার জন্য। প্রশিক্ষণের মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীরা আরও দক্ষ হয়ে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখবে।

জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, তরুণ যুবসমাজকে মুক্তিযুদ্ধের আদর্শে রূপান্তর করা এবং জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে চিরতরে নির্মূল করতে সংগঠনের নেতা-কর্মীরা কাজ করে যাবেন। ছাত্রসমাজকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ জাকিারিয়া মিয়া এবং প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল।