২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

চলতি বছরের এইচএসসির ফরম পূরণের সময় বাড়লো

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুন ২০২২

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। বর্ধিত সময়সূচি অনুযায়ী ফরম পূরণ চলবে আগামী ৬ জুলাই পর্যন্ত।
এদিকে ‘সোনালী সেবার’ মাধ্যমে ‘ফি’ পরিশোধের সময়সীমা ৭ জুলাই পর্যন্ত পূনঃনির্ধারণ করা হয়েছে।
সোমবার ২০ জুন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের  পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. আমিরুল ইসলাম স্বাক্ষরিত ‘এইচএসসি পরীক্ষা-২০২২ এর ফরম পূরণের সময় বর্ধিত করণ সংক্রান্ত’ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উল্লেখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান,শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে।
উল্লেখ্য, গত ৮ জুন থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ২১ জুন ২০২২

চলতি বছরের এইচএসসির ফরম পূরণের সময় বাড়লো

লিংক কপি হয়েছে!