২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আহত রাবি শিক্ষার্থী

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ০৩ জুন ২০২২

ক্যাম্পাসের গাছ থেকে আম পাড়তে গিয়ে এবার কোমড় ভেঙে গুরুতর আহত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী।

শুক্রবার ভোর পৌনে ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের সামনে আম গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নং ওয়ার্ড এ চিকিৎসাধীন রয়েছে।

আহত শিক্ষার্থীর নাম সুভাষ চন্দ্র। তিনি বিশ্ববিদ্যালয় ইলেকট্রনিক্স ইলেক্ট্রিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র।

ক্যাম্পাস সূত্র জানায়, শুক্রবার ভোর পৌনে ৭ টার দিকে বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটের সামনের গাছ থেকে আম পাড়ার জন্য উঠেন সুভাষ চন্দ্র নামের ওই শিক্ষার্থী। হঠাৎ করে পা পিছলে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। কোমড়ে গুরুতর আঘাত পান জানা যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের ৩১ নং ওয়ার্ড এ চিকিৎসারত।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক মুঠোফোনে বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত না। মাত্র অবগত হলাম আমি এখনি খোঁজ নিচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে যতটুকু করা যায় আমরা করার চেষ্টা করবো।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ০৩ জুন ২০২২

আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আহত রাবি শিক্ষার্থী

লিংক কপি হয়েছে!