২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সরকারের বিজ্ঞানমনস্ক নীতিতে দেশে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার প্রসার ঘটছে-মেয়র টিটু

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২

 

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, বর্তমান সরকারের বিজ্ঞানমনস্ক নীতির কারণে দেশে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার প্রসার ঘটছে। সরকারের প্রযুক্তিবান্ধব নীতির কারণে প্রযুক্তির ব্যবহারে আমদের জীবন সহজ হয়েছে, পারস্পারিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে।

আজ বিকেল ৪ টায় ময়মনসিংহ প্রকৌশল কলেজ অডিটোরিয়ামে আলফা সায়েন্স ল্যাব আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন মেয়র।

মেয়র আরও বলেন, ময়মনসিংহ প্রকৌশল কলেজের আলফা সায়েন্স ল্যাবের বিভিন্ন প্রযুক্তি কেন্দ্রীক উদ্ভাবনী উদ্যোগ ও চর্চা অত্যন্ত প্রশংসনীয়। আলফা সায়েন্স ল্যাব প্রযুক্তিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সমর্থ হবে।

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সহকারী অধ্যাপক এবং ট্রিপল ই বিভাগের চেয়ারম্যান এস এম আনোয়ারুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবুল বাশার, ময়মনসিংহ পদ্মা ব্যাংকের ডিভিশিনাল ক্লাস্টার হেড সেলিমা বেগম, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, ময়মনসিংহ সিটি ল্যাবের প্রধান নির্বাহী ওয়ারেস বাবু, আলফা সায়েন্স ল্যাবের ফাউন্ডার নাহিয়াল আল রহমান বিশেষ অতিথি হিসেবে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২

সরকারের বিজ্ঞানমনস্ক নীতিতে দেশে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার প্রসার ঘটছে-মেয়র টিটু

লিংক কপি হয়েছে!