শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
বিদ্যাপীঠ

ময়মনসিংহে নার্সিং কলেজের নির্মাণকাজ উদ্বোধন করেন মেয়র টিটু

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২২, ১২:১২ এএম
কপি হয়েছে!

ময়মনসিংহে সালেসিয়ান সিস্টারস নার্সিং কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু ।

১০ জুন শুক্রবার দুপুর ৩.৩০ মিনিটে ময়মনসিংহ নগরীর ১৮/১ এ কৃষ্টপুরে এক আলোচনা সভার মধ্য দিয়ে সালেসিয়ান সিস্টারস নার্সিং কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু এবং সালেসিয়ান সিস্টারস নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সিস্টার লতিকা লুর্দ মেরী ও ময়মনসিংহ ধর্মপ্রদেশ এর সিএসসি বিশপ পনেন পল কুবি, ময়মনসিংহ রামকৃষ্ণ মিশনের মহারাজসহ নার্সিং কলেজের শিক্ষার্থীবৃন্দ ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মসিক মেয়র সালেসিয়ান সিস্টারস নার্সিং কলেজের সফলতা কামনা করে বলেন, নার্সিং পেশাটি দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের মানুষের সেবা দিয়ে যাচ্ছে আমাদের নার্স বোনেরা। নার্সিং কলেজের নতুন ভবনটি হলে প্রতি বছর শতাধিক নার্স বের হবে এবং বিভিন্ন মানুষের কর্মসংস্থানও তৈরি হবে।