২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সফল নারী উদ্যোক্তা রাফিজার জন্মদিন পালন

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৪ আগস্ট ২০২২

আজ ১৪ই আগস্ট আনন্দঘন পরিবেশে ফ্যাশন ডিজাইনার ও আন্তর্জাতিক প্রত্যয়িত মেক-আপ শিল্পী এবং ফ্যাশন ব্র্যান্ড রাফিজা’স ক্লোসেটের সিইও রাফিজা সুলতানার জন্মদিন পালিত হয়।

প্রয়াত সেনা কর্মকর্তা আবদুস সাত্তার (অবসরপ্রাপ্ত) এবং মিনা আক্তারের কনিষ্ঠ সন্তান রাফিজা সুলতানা তরুণ উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণার নাম। অনেক বাধা অতিক্রম করে, জীবনের প্রতিটি প্রতিবন্ধকতাকে জয় করা এক ফিনিক্স পাখির নাম রাফিজা।

ফ্যাশন ডিজাইন সেক্টরে কাজ করা রাফিজার সবসময়ই তার। এমনকি যখন সে নারায়ণগঞ্জ মর্গান গার্লস হাই স্কুলে অধ্যয়ন করত, তখন সে জামাকাপড়ের ডিজাইন করতে পছন্দ করত। কম বয়সে তৈয়বুল ইসলাম সেলিমের সাথে তার বিয়ে হওয়ার পরে সে ভেবেছিল তার স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট হয়ে গেছে।

রাফিজা আশা হারাননি, তিনি বিশেষ দিনগুলোতে তার স্বামীর জন্য উপহার হিসাবে পাঞ্জাবি তৈরি করতে থাকেন। সেগুলো দেখে তার স্বামী এবং আত্মীয়স্বজন তাকে তার নিজস্ব ব্র্যান্ড চালু করতে উদ্বুদ্ধ করতে শুরু করেন। তাদের অনুপ্রেরণায় আত্মবিশ্বাসী হয়ে সে ২০১৯ সালে ‘রাফিজা’স ক্লোসেট’ নামে ব্যবসা শুরু করে।
রাফিজা সুলতানা একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিণত করে তার আবেগকে বাস্তবে রূপান্তরিত করেছেন। এসএম বিউটি প্রেজেন্টস বিউটি অ্যান্ড ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২২ তার আরও একটি উল্লেখযোগ্য অর্জন। তিনি বলেন, “ফ্যাশন ডিজাইন করার প্রতি আগ্রহ আমাকে রাফিজা’স ক্লোসেট শুরু করতে উদ্বুদ্ধ করেছে।”

ব্যতিক্রমধর্মী ও মান সম্পন্ন পোশাকের জন্য অতি অল্প সময়ে ব্র্যান্ডটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধের সাথে সামাঞ্জস্যপূর্ণ যুগোপযোগী পোশাক ন্যায্য মূল্যে সরবরাহের জন্য সারাদেশে রাফিজা’স ক্লোসেট ২৫ হাজারের বেশি গ্রাহক তৈরী হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর রাফিজা ফ্যাশন ডিজাইনিং ডিগ্রি অর্জন করেন। একজন নারী উদ্যোক্তা হিসেবে তার অসামান্য সাফল্যের জন্য তিনি এর আগে অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। জুনিয়র উদ্যোক্তা হিসেবে ইয়ুথ বাংলা কালচারাল অ্যাওয়ার্ড ২০২০ এবং বিফা (বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডস) ২০২২ এর মধ্যে অন্যতম।

ফ্যাশন ব্র্যান্ডের পাশাপাশি আন্তর্জাতিক সার্টিফিকেটধারী মেকআপ শিল্পী রাফিজা ব্রাইডাল মেকওভারের বিভিন্ন কোর্স সম্পন্ন করেছেন। মেকআপ দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি বহুবার পুরস্কৃত হয়েছেন যার মধ্যে আন্তর্জাতিক স্বীকৃতিও রয়েছে! তার মেকওভার ব্র্যান্ড রাফিজা’স আর্টিস্ট্রি ২০২১ সালে MABBAB Mua প্রতিযোগিতায় সেকেন্ড রানার-আপ হয়।

উদীয়মান মেকআপ শিল্পী হিসাবে সেই বছরেই তিনি ম্যাজেস্টিক অ্যাফেয়ার ২০২১ পুরস্কার অর্জন করেন। জাতীয় স্বীকৃতির পাশাপাশি, রাফিজা’স আর্টিস্ট্রি ২০২১ সালে ব্রাজিলের মিশেল পালমা পদক লাভ করেন। এছাড়াও রাফিজা ‘জামির স্বপ্নো মেকওভার ওয়ার্কশপ ২০২১’ -এর বিচারক নির্বাচিত হয়েছিল।

আইকনিক উদ্যোক্তা এবং মেক-আপ শিল্পী সম্প্রতি সফল নারী উদ্যোক্তার স্বীকৃতি হিসেবে বায়ো-জিন বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ডস 2022 অর্জন করেছেন।বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি রাফিজা সহ ৩৩টি বিভাগে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। নিরব, পূজা চেরি, দীঘি ও বুবলির মতো তারকারাও শিল্পার হাত থেকে এই অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করে।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ১৪ আগস্ট ২০২২

সফল নারী উদ্যোক্তা রাফিজার জন্মদিন পালন

লিংক কপি হয়েছে!