বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্যানভাস

কিডনি রোগীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন বিশিষ্ট সমাজসেবক হাসিব আলম তালুকদার

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২, ০৫:২৫ পিএম
কপি হয়েছে!

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য/একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? বলো কি তোমার ক্ষতি জীবনের অথৈই নদী পার হয় তোমাকে ধরে দূর্বল মানুষ যদি। এ গানের কথায় অনুপ্রাণিত হয়ে নয়, বরং নিজের দায়িত্ববোধের জায়গা থেকে অসহায় একটি কিডনি রোগীর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বিশিষ্ট সমাজসেবক হাসিব আলম তালুকদার।

গতকাল সন্ধ্যায় রাজধানীতে তার নিজ অফিসে কিডনি রোগীর চিকিৎসা সহায়তায় নগদ ৫০,০০০/- টাকা তুলে দেন তিনি।

এসময় ভবিষ্যতে যে কোন সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য, সাদিদুল ইসলাম নামের এক যুবকের দু’টো কিডনি নষ্ট হয়ে গেছে। ইতোমধ্যেই তার কিডনি প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করে জীবন যুদ্ধে লড়াই করে যাচ্ছে ছেলেটি। তার চিকিৎসায় বিপুল অংকের অর্থের প্রয়োজন। এমতাবস্থায় বিষয়টি জানতে পেরে দায়িত্বশীল মানুষ হিসেবে এগিয়ে এসেছেন বিশিষ্ট সমাজসেবক অসহায় মানুষের বন্ধু হাসিব আলম। তার পিতা স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা।