বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্যানভাস

শ্রী দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেলেন তুলতুল

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০৯:১৮ পিএম
কপি হয়েছে!

সম্প্রতি তরুণ লেখক শাম্মী তুলতুল শ্রী দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেয়েছেন। দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন, ভারত তাকে এই পুরস্কারে মনোনীত করেন।

করোনা মহামারিতে তুলতুল তার লেখালেখির মাধ্যমে দেশের মানুষকে যথেষ্ট সচেতন করেছেন।

পুরস্কার প্রাপ্তিতে তুলতুল বলেন, আসলে এমন কিছু চমক আসে জীবনে যা কখনো আশা করা হয়না। তবে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখি। পড়ালেখায় প্রচুর ফাঁকিবাজ ছিলাম বলে আব্বা-আম্মা কোনোদিন আমাকে দিয়ে কিছুই আশা করেনি। একটা রক্ষণশীল পরিবার থেকে বের হয়ে এসে সারা বিশ্বে লেখালেখি করে নিজেকে দাঁড় করানো অত্যন্ত কঠিন ও পরিশ্রমের। এই আন্তর্জাতিক স্বীকৃতি সত্যি অনেক অনেক আনন্দের।

তুলতুল দুই বাংলার পত্রপত্রিকা ও সাময়িকীতে নিয়মিত লেখালেখি করেন। ইতোমধ্যে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৬ টি। লেখালেখি আর সামাজিক কাজের স্বীকৃতি স্বরূপ তিনি উউল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।