২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কিশোরগঞ্জের সোহাগ তৈরি করেছেন কাঠের বাইসাইকেল

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২

জেলার তাড়াইলে কাঠের বাইসাইকেল তৈরি করেছেন এক যুবক।  তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।  নাম তার সোহাগ। কাজের ফাঁকে-ফাঁকে এ ব্যতিক্রমী বাইসাইকেল তৈরি করেছেন তিনি।
তাড়াইল উপজেলার  দড়িজাহাঙ্গীরপুর গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। গতকাল বিকেলে সোহাগ তার কাঠের বাইসাইকেল চালিয়ে কিশোরগঞ্জ সদর কলাপাড়া মোড়ে আসলে উৎসুক জনতা সাইকেলটি দেখতে ভিড় জমায়।
বাইসাইকেল হলেও এটি দেখতে অনেকটা মোটরসাইকেলের মতো।
কাঠমিস্ত্রি সোহাগ জানান, কাঠমিস্ত্রী  কাজ বেশি থাকার কারণে প্রতিদিন কাজের ফাঁকে-ফাঁকে এই সাইকেলটি তৈরি করেছেন।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২

কিশোরগঞ্জের সোহাগ তৈরি করেছেন কাঠের বাইসাইকেল

লিংক কপি হয়েছে!