মুক্তিযুদ্ধভিত্তিক বেস্টসেলার উপন্যাস চোরাবালির বাসিন্দা–র জন্য জনপ্রিয় কথাসাহিত্যিক শাম্মী তুলতুল পেয়েছেন ময়ূরপঙ্খী স্টার এওয়ার্ড ২০২৫। ‘বেস্ট আউটস্ট্যান্ডিং পারফর্মেন্স ফর চোরাবালির বাসিন্দা’ বিভাগে এই সম্মাননা প্রদান করা হয়।
রাজধানীর পর্যটন কর্পোরেশন অডিটোরিয়ামে গতকাল শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের চতুর্থ ময়ূরপঙ্খী স্টার এওয়ার্ড অনুষ্ঠান। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখা তারকাদের সম্মানিত করতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আপেল মাহমুদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনালের চেয়ারম্যান রুহিত সুমন।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে শাম্মী তুলতুল বলেন, “এই মাসেই আমার মুক্তিযোদ্ধা বাবা আবু মোহাম্মদ খালেদ ইন্তেকাল করেছেন। আমি প্রতিবার কোনো সফলতা পেলে তাঁর পা ছুঁয়ে সালাম করতাম। কিন্তু এবার এই গর্বের মুহূর্তটি তিনি দেখে যেতে পারলেন না। আমি গভীরভাবে শোকাহত।”
উল্লেখ্য, এবারের ময়ূরপঙ্খী স্টার এওয়ার্ড অনুষ্ঠানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষার্থীদের প্রতি উৎসর্গ করা হয়।
