বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
বিশ্বাঙ্গন

সুদানে জাতিগত সহিংসতায় ১৪ জন নিহত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২২, ০২:৪৮ পিএম
কপি হয়েছে!

সুদানের ইথিওপিয়া সীমান্ত সংলগ্ন ব্লু নাইল প্রদেশে  দু’টি উপজাতিয় লোকদের মধ্যে সংঘর্ষে শুক্রবার অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় অধিবাসি ও কর্মকর্তারা  বার্তা সংস্থা এএফপি’কে এ কথা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কর্মকর্তা এএফপি’কে জানান, গত সোমবার কিশান এলাকায় বার্তি ও হাওসা উপজাতির লোকদের মধ্যে সংঘর্ষ বাধলেও পরে তা বন্ধ হয়ে যায়। কিন্তু শুক্রবার তা নতুন করে শুরু হয় এবং বন্দুক যুদ্ধে রুপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন প্রাণ হারায়।
ব্লু নাইলের রাজধানী দামাজিনের একটি হাসপাতালের মেডিক্যাল সূত্র জরুরি ভিত্তিতে রক্তদানের আবেদন জানিয়ে বলেছে, সংঘর্ষে প্রায় ৪০ ব্যক্তি আহত হয়েছে এবং এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
এই সংঘর্ষে জড়িত উভয় পক্ষের নেতারাই এএফপি’কে তাদের সম্প্রদায়ের লোকদের নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে, তবে তারা নিহতের সংখ্যা জানাতে রাজি হয়নি।