বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
বিশ্বাঙ্গন

মাদাগাস্কারে কার্গো জাহাজ-যাত্রীবাহী নৌকা সংঘর্ষে ৯ জনের প্রাণহানী

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৬ পিএম
কপি হয়েছে!

মাদাগাস্কারের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নদীতে পণ্যবাহী জাহাজের সাথে যাত্রীবাহী নৌকার সংঘর্ষে অন্তত নয় জনের প্রানহানী ঘটেছে এবং নিখোঁজ রয়েছে অজ্ঞাত সংখ্যক লোক। খবর এএফপি’র।
রিভার অ্যান্ড মেরিটাইম পোর্ট এজেন্সি (এপিএমএফ) জানিয়েছে, রোববার সন্ধ্যায় আন্তসোহিহির কাছে লোজা নদীতে সংঘর্ষের সময় আট মিটার (২৬-ফুট) নৌকাটিতে থাকা ৩৫ জনের মধ্যে শিশুও ছিল। কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যদের পরিচয় পাওয়া যায়নি। এপিএমএফের ডিরেক্টর-জেনারেল জিন-এডমন্ড রন্দ্রিয়ানন্তেনা এএফপিকে বলেছেন, “অন্যান্য যাত্রীদের কী হয়েছে, তা আমরা এখনও জানি না।” উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। যাত্রীবাহী নৌকাটি অম্বিকি থেকে যাত্রা করার সময় একটি কার্গোর সাথে ধাক্কা খায় এবং অবিলম্বে ডুবে যায়। যাত্রীবাহী নৌকায় আলো না থাকায়, এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে রন্দ্রিয়ানন্তেনা মন্তব্য করেছেন। তিনি বলেন, “সংঘর্ষের পর কার্গো জাহাজটি পালিয়ে যাচ্ছিল, কিন্তু আমরা এটিকে ধরে ফেলেছি, পুলিশ ক্রুদের জিজ্ঞাসাবাদ করছে”।
গত ডিসেম্বরে মাদাগাস্কারের উত্তর-পূর্ব উপকূলে একটি নৌকা ডুবে ৮৮ জন প্রাণ হারিয়েছিল, তাদের বেশিরভাগই ছিল মৌসুমী শ্রমিক। তারা লবঙ্গ সংগ্রহের পর বাড়ি ফিরছিল।