বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
বিশ্বাঙ্গন

আমিরাতের মরুর বুকে বরিশাল সমিতির আনন্দ ভ্রমণ

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২২ পিএম
কপি হয়েছে!

মোরা বরিশালবাসি প্রবাসেও একে অন্যের সুখে দুখে মোরা থাকব পাশাপাশি।

এই স্লোগান নিয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে বরিশাল বিভাগীয় সমিতির আনন্দ ভ্রমণ উদযাপন করা হয়েছে।

আমিরাতের ফুজিরায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল সমিতি আমিরাতের আহ্বায়ক এস এ টিভি আমিরাত প্রতিনিধি মোঃ সিরাজুল হক, যুগ্ম আহ্বায়ক মাই টিভি আমিরাত প্রতিনিধি সামসুর রহমান সোহেল ও ইমদাদুল হক মিলন, সদস্য সচিব প্রতিদিন বাংলাদেশ আমিরাত প্রতিনিধি মোঃ মামুনুর রশীদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সদস্য মোঃ ফখরুদ্দীন মুন্না, সদস্য দুবাই সংবাদ দুবাই প্রতিনিধি মোবাশ্বের হোসেন সম্রাট, সদস্য প্রতিদিন বাংলাদেশ দুবাই প্রতিনিধি মো: রেদোয়ান, নিউজ ২৪ আবুধাবি প্রতিনিধি মামুন মাহিন, বিশিষ্ট ব্যবসায়ী দুবাই সংবাদ এর চেয়ারম্যান এস এম ফয়জুল্লাহ শহিদ, বৃহত্তর ফরিদপুর সমিতির সিনিয়র সহ সভাপতি শওকত হোসেন মোল্লা, সিটি নিউজ এর নির্বাহী সম্পাদক গোলাম সরোয়ার, মো: রাশেদ, মো: আশ্রাফসহ পেশাজীবি ব্যক্তিবর্গ।

বরিশাল সমিতির আহ্বায়ক মোঃ সিরাজুল হক বলেন এই আনন্দ ভ্রমণের মধ্যে দিয়ে সমিতির অগ্রযাত্রা শুরু হলো।

আমিরাতে বরিশাল সমিতির মাধ্যমে প্রবাসীদের বন্ধন সৃষ্টির পাশাপাশি একটি ঐক্যবদ্ধ সমবায় প্লাটফর্ম তৈরি করে প্রবাসীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।